ইউএসএ’র বরিশাল বিভাগীয় সোসাইটির নতুন কমিটি

যুক্তরাষ্ট্রে বসবাসরত বরিশাল বিভাগের প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক-মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সম্প্রতি বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ ইনকের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটিতে মনিরুজ্জামান মিয়াকে সভাপতি এবং মো. সাইদুল ইসলাম বাদলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহসভাপতি (পিরোজপুর) হিসেবে মো. তুষার আলী শেখ, সহসভাপতি (বরগুনা) মো. আনোয়ার হোসেন, সহসভাপতি (বরিশাল) নজরুল আলম, সহসভাপতি (পটুয়াখালী) মো. মনিরুল ইসলাম, সহসভাপতি (ঝালকাঠি) টিএম ফেরদাউসুর রহমান এবং সহসভাপতি (ভোলা) মো. সাইফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সহসভাপতি (বরিশাল মহানগর) হিসেবে মো. মাহবুবুল আলম সর্দার, মুখ্য সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক হিসেবে রাশেদুজ্জামান মিয়া হিমু এবং যুগ্ম অর্থ সম্পাদক হিসেবে শাহ আলম আকন্দ দায়িত্ব পেয়েছেন।

নতুন পরিষদে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আব্দুর রাজ্জাক রুবেল, দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, আইন ও পুনর্বাসন সম্পাদক এডভোকেট রেশমা ইয়াসমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জাকির হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন হাওলাদার।

মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে সালমা আক্তার এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মাসুদুর রহমান খলিফা, গোপাল চন্দ্র ঘোষ ও রেদোয়ান আলম দায়িত্ব পেয়েছেন।

নতুন কার্যনির্বাহী পরিষদ বরিশাল বিভাগের প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। একই সঙ্গে প্রবাসীদের সঙ্গে দেশের মানুষের যোগাযোগ আরও সুদৃঢ় করা এবং বরিশালের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের নেতৃবৃন্দ আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত বরিশালবাসীদের মধ্যে সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হবে এবং সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রম নতুন গতি পাবে।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed