ডাকযোগে ভোট নিয়ে ট্রাম্পের আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

ডাকযোগে ভোট প্রদানে কড়াকড়ি আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের সেই প্রচেষ্টা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ডাক বিভাগের নতুন বিধিনিষেধের ওপর দেয়া নিম্ন আদালতের স্থগিতাদেশ সোমবার বহাল রাখা হয়। এর ফলে নির্বাচনের প্রাক্কালে ভোটাধিকার সীমিত করার উদ্যোগে ধাক্কা খেলেন ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

গত মার্চে ট্রাম্পের নির্বাহী আদেশের পর ডাক বিভাগ নতুন নীতিমালা জারি করে। এতে অঙ্গরাজ্যগুলোকে আগে থেকেই ভোটার তালিকা পাঠানো এবং অনুমোদিত বিশেষ খাম ব্যবহারের শর্ত দেয়া হয়েছিল। এসব মানদণ্ড না মানলে ব্যালট বাতিলের ক্ষমতা পেয়েছিল ডাক বিভাগ। জেলা বিচারক ইন্দিরা তালওয়ানি একে অসাংবিধানিক আখ্যা দিয়ে স্থগিতাদেশ দেন।

এরপর প্রশাসন সুপ্রিম কোর্টে জরুরি আবেদন জানায়। তবে শীর্ষ আদালত জানায়, মামলায় প্রশাসনের জয়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিচারপতি স্যামুয়েল আলিতো ও ক্ল্যারেন্স থমাস বিরোধিতা করলেও ট্রাম্পের মনোনীত বিচারপতি ব্রেট কাভানা সংখ্যাগরিষ্ঠের পক্ষেই মত দেন।

সমালোচকদের মতে, এ বিধিনিষেধের ফলে বহু সাধারণ ভোটারের অধিকার ক্ষুন্ন হতো। আলাবামা ও নর্থ ক্যারোলাইনায় ইতোমধ্যে ব্যালট পাঠানো শুরু হয়েছে। ট্রাম্প নিয়মিত ডাকযোগে ভোটে কারচুপির দাবি করে এলেও ২০২৪ সালের নির্বাচনে নিজেও এভাবে ভোট দিয়েছিলেন।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed