যুক্তরাষ্ট্রে ১ লাখ ৬২ হাজার নতুন কর্মসংস্থান

অর্থনৈতিক পূর্বাভাসকে ভুল প্রমাণিত করে চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৬২ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার পরিচালিত শিক্ষা ব্যবস্থা এবং খাদ্য সরবরাহ (ফুড সার্ভিস) খাতে সবচেয়ে বেশি নিয়োগ হয়েছে। ৪ সেপ্টেম্বর মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) প্রকাশিত মাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জোগান বৃদ্ধি সত্ত্বেও দেশটির সার্বিক বেকারত্বের হার অপরিবর্তিত রয়েছে। খবর আলজাজিরার।

এর আগে বিভিন্ন অর্থনৈতিক পূর্বাভাস সংস্থা ধারণা করেছিল আগস্টে সর্বোচ্চ ৫০ থেকে ৫৬ হাজার কর্মসংস্থান হতে পারে। রয়টার্স ৫৬ হাজার, ওয়াল স্ট্রিট জার্নাল ৫৩ হাজার এবং ব্লুমবার্গ ৫৫ হাজার নতুন কাজের পূর্বাভাস দিয়েছিল। তবে গত জুলাইয়ের ২৩ হাজার কর্মসংস্থান হ্রাসের ধাক্কা কাটিয়ে আগস্টের মূল চিত্র সবাইকে অবাক করেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৬-২৭ নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ায় পাবলিক স্কুলগুলোতে নতুন করে প্রায় ৪২ হাজার শিক্ষক ও কর্মচারী ফেরত এসেছেন, যা জুলাইয়ে গ্রীষ্মকালীন ছুটির কারণে বন্ধ ছিল। এছাড়া রেস্তোরাঁ ও খাদ্য সরবরাহ খাতে নতুন করে ৫৯ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। পাশাপাশি নির্মাণ খাতে ২২ হাজার এবং স্বাস্থ্যসেবা খাতে ১২ হাজার নতুন চাকরি যুক্ত হয়েছে।
তবে কিছু খাতে ছাঁটাই ও মন্দাও দেখা গেছে। ডেটা প্রসেসিং, টেলিকমিউনিকেশন ও ব্রডকাস্টিং সহ তথ্যপ্রযুক্তি খাতে ২৩ হাজার চাকরি কমেছে, যার মধ্যে ‘স্ক্রিপস টিভি’ ও ‘জিলোর’ মতো প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই ছিল উল্লেখযোগ্য। এছাড়া ব্যাংক ও আবাসন খাতের মতো আর্থিক সেবা খাতে আরও ১২ হাজার কর্মসংস্থান হ্রাস পেয়েছে।

এই প্রতিবেদনের পর মার্কিন ফেডারেল রিজার্ভের আসন্ন নীতি নির্ধারণী বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩.৭৫ থেকে ৪ শতাংশ করার সম্ভাবনা ৬০ শতাংশে উন্নীত হয়েছে।

এদিকে কর্মসংস্থানের শক্ত অবস্থান দেখার পরও সুদের হার কমানোর দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, সুদের হার কমান, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ সক্ষমতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed