ময়মনসিংহে খানকা শরিফে ভাঙচুর, মামলা দায়ের আসামি ৬০ জন

ময়মনসিংহ নগরের সুতিয়াখালী বাজারে অবস্থিত ‘আতে রাসুল খাজা বাবার দায়রা শরিফ’ নামে একটি খানকা ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় এই মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এর আগে দুপুরে একদল ব্যক্তি ওই খানকায় ভাঙচুর চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, প্রায় ১৭ বছর আগে সুতিয়াখালী বাজার এলাকায় সরকারি জমিতে একটি ঘর তুলে ওই খানকা প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এটি স্থানীয়দের কাছে ‘গণি ফকিরের আস্তানা’ নামে পরিচিত। প্রতি শুক্রবার রাতে সেখানে সামা-কাওয়ালি গানের আয়োজন করা হতো। সম্প্রতি কিছু ব্যক্তি এই আয়োজনকে ‘অসামাজিক’ দাবি করে বন্ধের দাবি জানিয়ে আসছিলেন।

খানকার খাদেম জানান, ভাঙচুরের ঘটনায় শুক্রবার রাতেই থানায় অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তিনি আরও জানান, ঘটনার পর শনিবার ভক্তরা সেখানে জড়ো হবেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি আশ্বাস দেন।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed