বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের ফ্রি কোর্সের নতুন দিগন্ত

শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্র এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি উন্মুক্ত ও সহজলভ্য। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানো বা বড় অঙ্কের খরচ বহন করার দিন শেষ। আধুনিক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের নামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঘরে বসেই বিনা মূল্যে কোর্স করার সুযোগ দিচ্ছে। হার্ভার্ড, অক্সফোর্ড, ইয়েল বা পিকিং বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের কোর্স এখন হাতের মুঠোয়। শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য এগুলো জ্ঞান বিস্তার, দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনে প্রতিযোগিতামূলক অবস্থান শক্ত করার অসাধারণ উপায়।

অনলাইন লার্নিংয়ের জনপ্রিয়তা বাড়ার পেছনে রয়েছে এর নমনীয় সময়সূচি, বিশ্বমানের শিক্ষক দ্বারা পরিচালিত লেকচার এবং নিজের গতিতে শেখার সুবিধা। অধিকাংশ কোর্সেই থাকে বিনা মূল্যের ডিজিটাল সার্টিফিকেট। আবার কিছু কোর্সে স্বল্প ফিতে ভেরিফায়েড সার্টিফিকেট নেওয়ার সুযোগও রয়েছে যা কর্মক্ষেত্রে বাড়তি মূল্য যোগ করে।

নীচে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫ সালের উল্লেখযোগ্য ফ্রি অনলাইন কোর্সের তালিকা তুলে ধরা হলো।

১. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রি ডেটা সায়েন্স কোর্স ২০২৫
EdX প্ল্যাটফর্মে পরিচালিত এই প্রোগ্রামে ডেটা অ্যানালাইসিস, ভিজুয়ালাইজেশন, ggplot2, প্রোগ্রামিং এবং পরিসংখ্যানের মূল ধারণা শেখানো হয়। ডেটা সায়েন্সে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ডেটা বিশ্লেষণ শিখতে আগ্রহী পেশাজীবীরাও এটি থেকে উপকৃত হতে পারবেন।

২. সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ফ্রি অনলাইন কোর্স ২০২৫
এশিয়ার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিংহুয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৬০টিরও বেশি কোর্স উন্মুক্ত করেছে। ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, ম্যানেজমেন্ট, সমাজবিজ্ঞান, শিল্পকলা থেকে শুরু করে নানা বিষয়ের ওপর কোর্সগুলো সহজেই ঘরে বসে সম্পন্ন করা যায়।

৩. ফ্রি স্প্যানিশ ভাষা কোর্স ২০২৫
ভ্যালেন্সিয়া পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় EdX প্ল্যাটফর্মে অফার করা এই ভাষা কোর্সটি ইংরেজিভাষী শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে। এটি A1 লেভেলের প্রাথমিক কোর্স যেখানে পড়া, লেখা, শোনা এবং বলা দক্ষতার ভিত্তি গড়ে ওঠে। দৈনন্দিন স্প্যানিশ কথোপকথনের জন্য এটি অত্যন্ত কার্যকর।

৪. পিকিং বিশ্ববিদ্যালয়ের ফ্রি চায়নিজ ভাষা কোর্স
এই কোর্সের শিরোনাম Chinese for Beginners। এতে চীনা ভাষার মৌলিক ব্যাকরণ ও কথোপকথন শেখানো হয়। চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাবের কারণে চায়নিজ ভাষার গুরুত্ব দিন দিন বাড়ছে এবং এই কোর্স সেই প্রয়োজন পূরণে সহায়ক।

৫. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রি অনলাইন কোর্স ২০২৫
EdX প্ল্যাটফর্মে অক্সফোর্ড এখন ২০টিরও বেশি কোর্স অফার করছে। বিজ্ঞান, সাহিত্য, ব্যবসা, সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের ওপর কোর্সগুলো শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষকদের কাছ থেকে শেখার সুযোগ দিচ্ছে।

৬. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত ফ্রি অনলাইন কোর্সসমূহ ২০২৫
হার্ভার্ডের আরেকটি বৃহত্তর প্রোগ্রামে কম্পিউটার সায়েন্স, সমাজবিজ্ঞান, স্বাস্থ্য, গণিত, প্রোগ্রামিং, শিক্ষা ও ব্যবসাসহ নানা বিষয়ে শতাধিক কোর্স পাওয়া যায়। শিক্ষার্থী, গবেষক বা পেশাজীবী—সবার জন্য এগুলো উন্মুক্ত এবং ভবিষ্যতের চাকরির বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিশেষভাবে সহায়ক।

৭. ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ফ্রি অনলাইন কোর্স ২০২৫
বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার জন্য সুপরিচিত এই প্রতিষ্ঠান অনলাইনে বিভিন্ন বিষয় পড়ার সুযোগ দিচ্ছে। উদ্ভাবন, গবেষণা ও বৈজ্ঞানিক জ্ঞান বাড়াতে কোর্সগুলো শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৮. কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্রি অনলাইন কোর্স ২০২৫
কর্নেল বিশ্ববিদ্যালয় প্রযুক্তি, ব্যবস্থাপনা, শিল্পকলা ও সামাজিক বিজ্ঞানের ওপর একাধিক কোর্স উন্মুক্ত করেছে। অভিজ্ঞ শিক্ষক ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এসব কোর্স সম্পন্ন করা যায় এবং শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যে নতুন দক্ষতা অর্জন করতে পারেন।

আবেদন প্রক্রিয়া
যারা এসব কোর্স করতে চান তারা সহজেই EdX, Coursera, FutureLearn বা Udemy প্ল্যাটফর্মে গিয়ে পছন্দমতো কোর্স নির্বাচন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। নিবন্ধন সম্পূর্ণ বিনা মূল্যের এবং প্রয়োজন শুধু ইন্টারনেট সংযোগ ও শেখার আগ্রহ।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed