জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে গত ৯ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয় সপ্তসুর। ঊনবাঙালের শিল্পীরা নিরলস চর্চার মধ্য দিয়ে সাত বরেণ্য সুরস্রষ্টার ২৩টি গানের এক অসামান্য মালা গেঁথেছেন এই অনুষ্ঠানে। ৩ মাসের অক্লান্ত পরিশ্রমের ফসল ঊনবাঙালের সপ্তসুর অনুষ্ঠান। নিউইয়র্কের সঙ্গীত পিপাসু মানুষ, যারা চিরায়ত বাংলা গান শুনতে পছন্দ করেন, তাদের উপচে পড়া ভিড় ছিল এই অনুষ্ঠানের প্রাণ।
কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, লালন ফকির, দ্বিজেন্দ্রলাল রায়, হাসন রাজা, শাহ আব্দুল করিম এবং রাধারমণ দত্তের কালজয়ী গানের মূর্ছনায় জুইশ সেন্টারে তৈরি হয়েছিল এক স্বর্গীয় সিম্ফনী। ঊনবাঙাল সঙ্গীত বিভাগের পরিচালক মিতা হোসেনের নেতৃত্বে গান করেছেন বুলা আফরোজ, মোহাম্মদ শানু, সানজানা তাসমিন, আরিফ আহমেদ অর্ণব, রেজা কামাল, নজরুল ইসলাম, আবিদা সুলতানা, মুক্তি জহির, চমক ইসলাম, রেণু রোজা, দেলোয়ারা কামাল, নাসির উদ্দিন, মুন্না চৌধুরী এবং শাহীণূর শাণূ নদী। সবাই তার শ্রেষ্ঠটা দিয়েছেন অকৃপণভাবে, যার ফলে একটি ভালো প্রোডাকশন উপহার দেওয়া সম্ভব হয়েছে। আমাদের বাদ্যশিল্পী যারা ছিলেন রবিউল হাসান রুবেল, পিনু সেন এবং মোহাম্মদ শানু তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা।
আবৃত্তি পর্বে অসাধারণ পারফর্ম করেছেন আহসান হাবিব, জিএম ফারুক খান, জান্নাত সুলতানা এবং সুমন শামসুদ্দিন। স্বরচিত কবিতা পাঠ পর্বে ছিলেন সোহেল হামিদ, সাইফুস সানী, মুশফিক চৌধুরী, শেখ মিজান, রেণু রোজা, রওশন হক, দীপ্তি বড়ুয়া। সবাই খুব ভালো কবিতা পড়েছেন।
সকলের সম্মিলিত চেষ্টায় একটি সফল অনুষ্ঠান করতে পেরেছি এটিই আমাদের আত্মতৃপ্তি, বলেন ঊনবাঙালের প্রতিষ্ঠাতা কবি কাজী জহিরুল ইসলাম। তিনি আরো বলেন, যারা এই অনুষ্ঠান সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ঊনবাঙালের সঙ্গীত শিল্পী, কবি এবং আবৃত্তি শিল্পী তাদের শুধু ধন্যবাদই নয়, একটি সফল অনুষ্ঠান উপহার দেবার জন্য অভিনন্দনও জানাই। যারা প্রায় চার ঘন্টা বসে থেকে আমাদের গান, কবিতা উপভোগ করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা।
অনুষ্ঠানটির নান্দনিক উপস্থাপনায় ছিলেন শাহীনূর শাণূ নদী। অর্থ সংগ্রহের মূল দায়িত্বে ছিলেন কাজী ফৌজিয়া, খাদ্য ব্যবস্থাপনায় ছিলেন মুন্না চৌধুরী, হল ব্যবস্থাপনায় ছিলেন নাসির উদ্দিন এভাবে আরো বহু মানুষের সক্রিয় ভূমিকা ও টিম ওয়ার্কের ফলেই একটি সফল অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কাজী জহিরুল ইসলামের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।





Add comment