জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর এ অর্জনকে ‘বাংলাদেশের বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও নবনির্বাচিত ইউএনজিএ সভাপতি ড. খলিলুর রহমান| তিনি বলেছেন, এই বিজয় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, কূটনৈতিক সক্ষমতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার প্রতিফলন|
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন শেষে দেশে ফিরে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান এসব কথা বলেন| এ সময় তিনি বলেন, এ বিজয় বাংলাদেশের বিজয়| এ বিজয় আমাদের অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণের বিজয়| এ বিজয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিজয়| প্রধানমন্ত্রী যদি দৃঢ়ভাবে, অবিচলভাবে এবং বিরতিহীনভাবে আমাদের সমর্থন না করতেন, তাহলে দীর্ঘ সময়ের কূটনৈতিক প্রচেষ্টা এত দ্রুত সফলতায় পৌঁছানো সম্ভব হতো না|
এর আগে সকালে জাতিসংঘের নির্বাচন শেষে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি| পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন| অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন|





Add comment