জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় শহীদ জিয়ার শাহাদৎ

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরোত্তম) ৪৫তম শাহাদৎ বার্ষিকী স্মরণে নিউইয়র্কের জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে| গত ২৯ মে জুমার নামাজের পর স্থানীয় হিলসাইড এভিনিউ ও ১৬৮ স্ট্রীটের কর্ণারে জ্যামাইকাবাসীর উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়| বাদ জুম্মা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫ ঘন্টার এই কর্মসূচীতে ২ হাজার লোকের জন্য খাবার বিতরণ করা হয় বলে আয়োজকরা জানান| ব্যতিক্রমী এই অনুষ্ঠানে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ| দেয়া মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সু¯^াস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যান কামনা করা হয়| এ সময় বড় পর্দায় শহীদ জিয়ার সংক্ষিপ্ত জীবনী সম্প্রচার করা হয়| অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিউনিটি নেতা ফখরুল ইসলাম দেলোয়ার ও মোহাম্মদ কাশেম|
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবাদুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, ডা. ওয়াদুদ ভূইয়া, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ওয়াজেদ এ খান, বিশিষ্ট রাজনীতিক জসিম ভূইয়া, ফয়েজ চৌধুরী, আকাশ রহমান, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আনিসুল কবীর জাসীর, ফারুক হোসেন মজুমদার, অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক বেলাল চৌধুরী, চেয়ারম্যান আল আমীন সুমন, সদস্য সচিব ফারুক হোসেন রনি, প্রধান সমš^য়কারী মোহাম্মদ খলকুর রহমান| অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা তাঁকে একজন সৎ, দেশপ্রেমিক ও বিশ্বের অন্যতম নন্দিত রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করেন| বক্তারা বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জিয়াউর রহমান মানুষের মাঝে বেঁচে থাকবেন|
অনুষ্ঠানে দেশী-বিদেশী সর্বস্তরের মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়| তারা লাইন দাঁড়িয়ে খাবার সংগ্রহ করেন এবং স্থানীয় একটি মিলনায়তনে বসে খাবার গ্রহণ করেন| অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে জেএমসি’র সাবেক সেক্রেটারী আফতাব মান্নান, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর, ভিপি জসিম প্রমুখ উপস্থিত ছিলেন|
জ্যামাইকাবাসী আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী স্মরণ অনুষ্ঠান সফল করতে আরো যারা বিশেষ ভূমিকা পালন করেন তাদের মধ্যে রয়েছেন- আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আশরাফুজ্জামান আশরাফ, মোহাম্মদ আই খান সুলতান, এসএম ফরমান হোসেন, আমিরুল ইসলাম আমির, মোহাম্মদ সাইফুল ইসলাম, রিপন মিয়া ও আলম সরকার, কো চেয়ারম্যান আকিব হোসেন ও মনিরুল ইসলাম মনির, যুগ্ম সদস্য সচিব যথাক্রমে সাইদুল ইসলাম রিয়াদ, মুন্সী জুলফিকার উদ্দিন রুবায়েত, জাকির হোসেন সরদার ও ওয়াহিদ উজ্জল, সমš^য়কারী যথাক্রমে ইঞ্জিনিয়ার মাইনুদ্দীন মিয়াজী, মিজানুল রহমান রুবেল, খাদেমুল ইসলাম রুবেল ও মোস্তাক আহমেদ|
এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরোত্তম) ৪৫তম শাহাদৎ বার্ষিকী স্মরণে গত ৩০ মে নিউইয়র্কের সর্বদলীয় সমাজিক সংগঠন জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়| অনুষ্ঠানে প্রায় ৫ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ ও জায়নামাজ বিতরণ করা হয়েছে|
জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে আয়োজিত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সদস্য সচিব আমানত হোসেন আমান| মোনাজাতে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ইতিপূর্বে মৃত্যুবরণকারী দেশের সকল জাতীয় নেতাদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সু¯^াস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়|
দোয়ার আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ, এটর্নী মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ডের সাবেক চেয়ারম্যান এম আজীজ, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, বিশিষ্ট রাজনীতিক আলাউদ্দিন বুলু, জসিম ভূইয়া, গিয়াস উদ্দিন, আবু সাঈদ আহমদ, গোলাম ফারুক শাহীন, আমিনুল ইসলাম ¯^পন, ˆসয়দা মাহামুদা শিরিন, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী ফাহাদ সোলায়মান, জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি শাকিল মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নমী, অনুষ্ঠানের প্রধান সমš^য়কারী সারোয়ার খান বাবু, আহ্বায়ক দেওয়ান মনির, তত্ত্বাবধায়ক এজাজুল ইসলাম নাঈম সহ আরো অনেকে|
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন সৎ, দেশপ্রেমিক ও বিশ্বের অন্যতম নন্দিত রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ এবং তাঁর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন| পাশাপাশি জ্যাকসন হাইটস এলাকাবাসীর সর্বজনীন উদ্যোগের প্রশংসা করেন|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed