নিউইয়র্ক স্টেট অ্যাসে¤^লি ডিস্ট্রিক্ট ৩০-এর আসন্ন প্রাইমারী নির্বাচনে বাংলাদেশী-আমেরিকান প্রার্থী শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং হয়েছে| শামসুল হকের নির্বাচনী অফিসে গত ২ জুন জ্যামাইকাবাসীর পক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার| অনুষ্ঠানে আগত অতিথিরা শামসুল হকের জন্য ফান্ড রেইজের পাশপাশি আগামী ২৩ জুন, মঙ্গলবারের এই নির্বাচনে ভোট দিয়ে তাঁেক নির্বাচিত করতে দলমত নির্বিশেষে ভূমিকা রাখার জন্য কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে|
অনুষ্ঠানের শুরুতে আয়োজক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার শুভেচ্ছা বক্তব্য রাখেন| সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা সালেহ আহমেদ, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)-এর এক্সিকিউটিভ সেক্রেটারী আরমান চৌধুরী, ইকনা’র সাবেক সভাপতি তারেক খান, নাবিক-এর কামরুল ইসলাম, এনআরবি বাংলাদেশ-এর চেয়ারপার্সন শেকিল চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএসি)-এর সাবেক সেক্রেটারী আফতাব মান্নান, সামাজিক সংগঠন ভালো’র কর্ণধার শাহরিয়ার রহমান, বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)-এর সহ-সভাপতি এরশাদুর সিদ্দিক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি বেলাল চৌধুরী প্রমুখ|
অনুষ্ঠানে বক্তারা নিউইয়র্ক স্টেট অ্যাসে¤^লি ডিস্ট্রিক্ট ৩০-এর আসন্ন প্রাইমারী নির্বাচনে বাংলাদেশী-আমেরিকান প্রার্থী শামসুল হককে একজন যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি এনওয়াইপিডি’র একজন সিনিয়র সাবেক পুলিশ কর্মকর্তা| তিনি নির্বাচিত হলে আলবেনীতে বাংলাদেশী কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির জন্য কাজ করতে পারবেন|
অনুষ্ঠানে শামসুল হক বলেন, নিউইয়র্ক স্টেট অ্যাসে¤^লি ডিষ্ট্রিক্ট ৩০-এর প্রাইমারী সহজ নির্বাচন না হলেও এই নির্বাচনে জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে| জয়ের জন্য দরকার অর্থের পাশাপাশি ভলান্টিয়ার, কমিউনিটির সাপোর্ট আর প্রচার-প্রচারণা| ইতিমধ্যেই প্রবীণ সিনেটর বার্নি সেন্ডার্সসহ অনেকের সমর্থন জানিয়েছেন| এই সমর্থনগুলো উৎসাহিত করছে এবং বিজয়ী হতে সাহায্য করবে| নতুন প্রজন্মের বিপুল সংখ্যক ছেলে-মেয়ে নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা করছে বলে তিনি উল্লেখ করে সকলের দোয়া কামনা করেন|





Add comment