নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের অ্যাপ্রিসিয়েশন ডিনার

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পরিচিত সামাজিক সংগঠন নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নবনির্বাচিত কমিটির উদ্যোগে উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘অ্যাপ্রিসিয়েশন ডিনার’| গত ২২ মে আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় সৌহার্দ্য, সম্প্রীতি ও মিলনমেলায়|
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আন্তরিকতা, সম্প্রীতি, আনন্দ ও মিলনমেলার আবহ| অনুষ্ঠানে আগত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে গুলশান টেরেস যেন এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয়| দীর্ঘদিন পর অনেকেই একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান| উপস্থিত অতিথিরা নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের বিভিন্ন সামাজিক, মানবিক ও কমিউনিটিভিত্তিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন|
অনুষ্ঠানের শুরুতেই পুন:র্নির্বাচিত প্রেসিডেন্ট জেএফএম রাসেল এবং নতুন সেক্রেটারি মাসুদ রানা তপন আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান| তারা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে ক্লাবের কার্যক্রম আরো বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন|
সভাপতি জেএফএম রাসেল তার বক্তব্যে বলেন, লায়ন্স ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি মানবসেবার একটি প্ল্যাটফর্ম| আমরা সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই| কমিউনিটির মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি|
নতুন কমিটি সবাইকে সঙ্গে নিয়ে আরো বৃহৎ পরিসরে কাজ করবে|তিনি আরো বলেন, আজকের এই এ্যাপ্রিসিয়েশন ডিনার মূলত আমাদের সদস্য, শুভানুধ্যায়ী ও কমিউনিটির মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি ছোট্ট প্রয়াস| সবাই যেভাবে আমাদের পাশে থেকেছেন, তাতে আমরা সত্যিই অনুপ্রাণিত|
সেক্রেটারি (ইলেক্ট) মাসুদ রানা তপন বলেন, কমিউনিটির ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্য নিয়েই আমরা কাজ করতে চাই| আজকের অনুষ্ঠানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব কমিউনিটির মানুষের হৃদয়ের খুব কাছের একটি সংগঠন| ডিনারের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত ও প্রাণবন্ত আড্ডা| অতিথিরা সুস্বাদু খাবারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন| আয়োজকরা জানান, নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে মূলত ক্লাবের সদস্য, শুভানুধ্যায়ী এবং কমিউনিটির মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যেই এই অ্যাপ্রিসিয়েশন ডিনারের আয়োজন করা হয়|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed